ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিডিও কনফারেন্সে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করলেন তাপস

আকাশ জাতীয় ডেস্ক: 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ শুভেচ্ছা হিসেবে হতদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৮ মে) নগর ভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে আট হাজার পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এসময় ভিডিও কনফারেন্সে তাপস কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সঙ্গে কথা বলেন।

এলাকাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে সচেতন থাকবেন।

তিনি বলেন, সামনে ঈদ। আমরা মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সঙ্গে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো। এ মহামারি আমরা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাটিয়ে উঠতে পারবো।

মহামারির মধ্যেও যেন জীবিকা যাপন করতে পারেন, সেবা পান, ত্রাণ পান সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এ মহামারি কাটিয়ে উঠে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

ভিডিও কনফারেন্সে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করলেন তাপস

আপডেট সময় ০৫:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০