ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

মাকে হত্যা চেষ্টার মামলায় ছেলে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

মাদকের টাকার জন্য মাকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মায়ের মামলায় সেই ছেলে মিল্লাত হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (১৮ মে) ভোরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, আমাদের কাছে তথ্য ছিল অভিযুক্ত মিল্লাত বাড়ির দিকে আসছেন। দুইদিন আগেও সে বাড়িতে গিয়ে মাকে হুমকি দিয়ে এসেছিল। এমন খবরে গভীর রাতে পান্থপথের পানি ভবনের সামনে চেকপোস্ট বসানো হয়। নিরাপত্তা চৌকিতে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছিলো। এ সময় দূর থেকে একজন বাইকার র‌্যাব দেখে বাইক ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে আমাদের সন্দেহ হয়। পরে কয়েকজন র‌্যাব সদস্য দৌড়ে গিয়ে তাকে আটক করেন।

পরে তার ব্যাগ ও শরীর তল্লাশি করা হবে জানালে সে বাইক ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধরে তল্লাশির এক পর্যায়ে বাইকের মিটারের সামনে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, মাদকাসক্ত মিল্লাত প্রায়ই টাকা চেয়ে মাকে মারধর করতেন। ছেলের মারধরে অতিষ্ঠ মাকে টাকার জন্য খুনের হুমকিও দেন তিনি। দীর্ঘদিন ধরে চলা এমন নির্যাতন সইতে না পেরে বখে যাওয়া সেই ছেলের বিরুদ্ধে গত ৭ মে রাজধানীর কলাবাগান থানায় ওই মা একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

বর্তমানে নিরাপত্তাহীনতায় বসবাসের কথা তুলে ধরে ভবিষ্যতে ছেলের হাতে খুনের আশঙ্কার কথাও মামলায় উল্লেখ করেছেন মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

মাকে হত্যা চেষ্টার মামলায় ছেলে গ্রেফতার

আপডেট সময় ১২:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০