ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হলেন ল্যান্স ক্লুজনার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবুধাবি টি-১০ ক্রিকেট লিগের ৪র্থ আসরে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক দল বাংলা টাইগার্স দলের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও খ্যাতনামা কোচ ল্যান্স ক্লুজনার। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগামী ১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবারের টি-১০ আসর।

অবসর গ্রহণের পর ২০১০ সালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) মাধ্যমে লেভেল-৩ কোচিং কোর্সও শেষ করেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। বর্তমানে তিনি আফগানিস্তান দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

একসময় বাংলাদেশ দলের বোলিং কোচ হিসাবেও ক্লুজনারের দায়িত্ব নেয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার কথাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যায়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর বাংলাদেশে আসেননি। তবে এবার তিনি বাংলাদেশে আসছেন ভিন্ন পরিচয়ে, বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হিসাবে।

আবুধাবি টি-১০ আসরে গতবারই প্রথমবার অংশ নেয় বাংলাদেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক দল বাংলা টাইগার্স।প্রথম আসরেই তৃতীয় হয়েছিল দলটি। দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বিপূল দর্শকপ্রিয়তা পায় দলটি। ল্যান্স ক্লুজনারকে নিয়ে বাংলা টাইগার্স এবারের আসরেও শক্তিশালী দল গড়তে চায়।

বাংলা টাইগার্সের চেয়ারম্যান এবং এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, ‘টুর্নামেন্টের এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে কাজ করে যাচ্ছে বাংলা টাইগার্স। এরই অংশ হিসেবে দলের ব্যবস্থাপনায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং প্রসিদ্ধ কোচ ল্যান্স ক্লুজনার। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং কোচ হিসেবে অভিজ্ঞতা বাংলা টাইগার্স দলকে সঠিক দিকনির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হলেন ল্যান্স ক্লুজনার

আপডেট সময় ১০:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০