ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাজিদের জন্য এবার স্মার্ট ছাতা

অাকাশ আইসিটি ডেস্ক:

হাজিদের স্বস্তি দিতে এবার আবিষ্কার করলো স্মার্ট ছাতার সৌদি আরবের এক বিজ্ঞানী। ছাতায় আছে বিশেষ ধরনের পাখা। ছাতা খুললে শিশিরের মতো পানি ছড়াবে। মরু অঞ্চলে এর চেয়ে সেরা জিনিস আর হতেই পারে না! ছাতাটি ‘কাফিয়া’ স্মার্ট ছাতা নামে পরিচিত। ছাতাটির বৈশিষ্ট্য হলো এটি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিঃসরণ করতে পারে। এর ওজন মাত্র ৬৬০ গ্রাম। খুব সহজে বহন করা যায়। ছাতাটির উদ্ভাবক সৌদি আরবেরই বিজ্ঞানী মোহাম্মদ বিন হামেদ আস-সায়েগ।

তিনি বলেন, সৌদি আরবের তাপমাত্রা বেশি হওয়াতে বিশেষ করে ইউরোপ, এশিয়ায় এবং অন্যান্য দেশের হজযাত্রীদের অধিকাংশই এই ছাতা ব্যবহার করতে পছন্দ করছেন। ছয় মাস ধরে ছাতাগুলোর চাহিদা বেড়েছে বলে জানান ওই বিজ্ঞানী।

ছাতাটিতে আরো আছে একটি ফ্যান। এ ছাড়াও রয়েছে হাতলের নিচের একটি অংশ খুলে সেখানে একটি পানির বোতল লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এরপর ওই পানি টেনে ওপরে ফ্যানের কাছে নিয়ে গিয়ে শিশিরের বিন্দুর মতো গায়ে ছিটিয়ে দেয়। প্রচণ্ড গরমে ফ্যানের বাতাসের পাশাপাশি এ রকম শিশির বিন্দুর স্পর্শ গরম তো দূর করবেই, শরীরকে যথেষ্ট আরামও দেবে।

ছাতাটিতে আলাদা করে চার্জ দেওয়া যায়। আবার সৌরশক্তি থেকেও চার্জ নিতে পারবে। ওই ব্যবস্থাও করা আছে। এরই মধ্যে ছাতাটি বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু হয়েছে।

মক্কার আবহাওয়া প্রচণ্ড তপ্ত। মক্কার বাইরে থেকে যারা যান তাদের ওই আবহাওয়াতে মানিয়ে নিতে হয়। কিন্তু গরম সহ্য করা বেশ কষ্টকর। এরপরও ইসলাম ও নবীর প্রতি ভালোবাসায় প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ হজের সময় হাজির হন মক্কায়। এই হাজিদের জন্যই ছাতার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

হাজিদের জন্য এবার স্মার্ট ছাতা

আপডেট সময় ০৯:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭