ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণস্বাস্থ্যের কিট: নতুন মোড় নিলেন জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা শনাক্ত কিট ঘিরে একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলেছে। সরকার এখনো এই কিট ব্যবহারের অনুমতি দেয় নি। এমতাবস্থায় সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটির প্রধান ডাঃ জাফরুল্লাহ সরকারের কাছে কিট ব্যবহারের সাময়িক সনদপত্র চাইলেন। এ সনদপত্র পেলে এই কিট আপাতত ব্যবহার করা যাবে। জাফরুল্লাহ বলেন, স্থায়ী অনুমতি না দেয়া হলেও পরিস্থিতি সামাল দেয়ার খাতিরে সাময়িকভাবে গণস্বাস্থ্যের কিট ব্যবহারের অনুমতি দেয়া উচিত। সাময়িক সনদ পেলে আপাতত কিটটি ব্যবহার করা যাবে।

গত ১৭ই মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনের সরকারি অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস শনাক্তকরণের ‘জিআর র‌্যাপিড ডট বট ইমিউনোঅ্যাসি’ কিট তৈরির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক দলের নেতৃত্ব দেন ড. বিজন কুমার শীল। গবেষক দলের অন্যদের মাঝে আছেন ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ ও সিঙ্গাপুরের একজন গবেষক। ৫ই এপ্রিল চীন থেকে কিট তৈরির কাঁচামাল আমদানি করে গণস্বাস্থ্য কেন্দ্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণস্বাস্থ্যের কিট: নতুন মোড় নিলেন জাফরুল্লাহ

আপডেট সময় ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০