ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেকের করোনা ইউনিটে ৯ দিনে ৮৯ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ইউনিটে ৯ দিনে ৮৯ জনের মৃত্যু হয়েছে। রোববার পর্যন্ত করোনা ইউনিটে তাদের মৃ্ত্যু হয়।

ঢামেক সূত্র মতে, গত ২ মে থেকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু হয়। রোববার পর্যন্ত মোট ৯ দিনে প্রায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল। ২ মে প্রথম দিনেই ১ জন মারা যায়। এই ৯ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৫ জনের।

ঢামেক কোভিড ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ বলেন, গত ৯ দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৮৯ জন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক সংখ্যা আমার জানা নেই। তবে মৃত্যুর হার ৯ দিনে অনেক। এদের মধ্যে করোনা সন্দেহের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।

তিনি বলেন, হার্টের রোগী, শ্বাসকষ্ট নানা ধরনের অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হলেও সরাসরি চলে যাচ্ছে কোভিড ইউনিটে। করোনা ভয় থেকেই মানুষ এমনটা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ঢামেকের করোনা ইউনিটে ৯ দিনে ৮৯ জনের মৃত্যু

আপডেট সময় ০১:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০