ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

নরসিংদীতে একই পরিবারের ৯ সদস্য করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর মাধবদীতে একদিনে সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯ জনই এক পরিবারের সদস্য। বাকি দুইজন পুরাতন রোগী বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। এক ভবনে ৯ জন আক্রান্ত থাকায় ইউসিবি ব্যাংকসহ ওই চারতলা ভবনটি লকডাউন করেছে প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৬ মে পরীক্ষার জন্য নরসিংদী থেকে ঢাকায় প্রেরণকৃত মোট ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। এর মধ্যে ৯ জনই জন মাধবদীর এক পরিবারের সদস্য।

আক্রান্ত এই পরিবারটি মাধবদী বাজার ব্যাংকপট্টির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাসিন্দা। ইতোমধ্যেই ইউসিবি ব্যাংকসহ ওই চারতলা ভবনটি লকডাউন করেছে প্রশাসন। এ নিয়ে মাধবদীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এর আগে মাধবদী পৌর এলাকার আলগী মনোহরপুরে এক পরিবারে তিনজন এবং মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরের একজন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের সবাই বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

তবে গতকালের ফলাফলে মনোহরপুরের আক্রান্ত পরিবারের তিনজনের মধ্যে একজনের নেগেটিভ এবং বাকি দুজনের পুনরায় পজিটিভ ফলাফল আসে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া বলেন, একই ভবনে ৯ জন করোনা পজেটিভ আসায় ওই ভবনটি লকডাউন করা হয়েছে। ভবনটিতে ইউসিবি ব্যাংকের একটি শাখা থাকায় ওই ব্যাংটিকেও লকডাউনের আওতায় আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

নরসিংদীতে একই পরিবারের ৯ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০