ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজ সাংবাদিকের মৃত্যু

দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসলাম রহমানকে নিয়ে যাওয়া তার সহকর্মী ইমরান জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আসলামকে শান্তিবাগের বাসা থেকে জরুরি ভিত্তিতে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।এরপর তাৎক্ষনিক তাকে ঢামেকের করোনা ইউনিটে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ দেখা দিলে মুগদা হাসপাতালে আসলাম রহমানের করোনা টেস্ট করানো হয়। টেস্টের রিপোর্টে বুধবার করোনা নেগেটিভ আসে। কিন্তু তিনি গত কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। বিনোদন সাংবাদিক হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন।

আসলাম রহমান ছিলেন একজন কবি ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে তার।

দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজ সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় ১১:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০