ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

গাজীপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

বুধবার দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে সদর উপজেলার নলজানির মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রাবেয়া বশরী (২০)। তিনি একই এলাকার আফজাল হোসেনের (২২) স্ত্রী।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, ২০১৮ সালে প্রেম করে সদর উপজেলার নলজানির মধ্যপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আফজাল হোসেনের সঙ্গে পূর্বপাড়ার জহিরুল ইসলামের মেয়ে রাবেয়ার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বেকার স্বামী রাবেয়াকে নানাভাবে নির্যাতন করতেন। বুধবার দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে স্বামী আফজাল হোসেন।

এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী আফজাল হোসেনসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের মা নিলুফা জানান, রাত ১১টার দিকে আফজালের বাবা মোবাইল ফোনে তাদের জানান, দুজনের ঝগড়ার পর অসুস্থ হয়ে পড়ে রাবেয়া। পরে রাতেই রাবেয়াকে গুরুতর আহতাবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ওসি আরও জানান, পারিবারিক ঝগড়ার কারণে স্বামী তার স্ত্রীকে মারধর করেছে। স্ত্রীর মাথায় হেমারিংয়ের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

গাজীপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০২:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০