ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা উপসর্গে মারা গেলেন আরেক সাংবাদিক; আক্রান্ত বিটিভি- এনটিভি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের উপসর্গ তথা জ্বর-সর্দি-কাশি নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর পত্রিকা আরেক সাংবাদিক। নিহতের নাম মাহমুদুল হাকিম অপু। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৫ মে) সেহরির জন্য ডাকতে গেলে সাংবাদিক স্বামীকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।

এ বিষয়ে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসাতেই ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান, তার স্বামী আর নেই।

তিনি আরও বলেন, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় বসবাস করছেন।

এর আগে, গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরে করোনা ধরা পড়ে। তার স্ত্রী বর্তমানে আইসিইউতে।

এদিকে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৩ মে) নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে শনিবার (২ মে) রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকআপম্যানসহ আরও চারজন রয়েছেন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৯০ জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা উপসর্গে মারা গেলেন আরেক সাংবাদিক; আক্রান্ত বিটিভি- এনটিভি

আপডেট সময় ০৪:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০