ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপসর্গ ছাড়াই সিলেটে ১৬ ইন্টার্ন চিকিৎসক করোনাক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া সকলেই মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে ১৫ জনই নারী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তরা ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। এর মধ্যে ১৫ জন মেয়ে ও একজন ছেলে।

মেডিকেল কলেজের ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি অবগত করে লিখেছেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট আজ পজেটিভ এসেছে। আশ্চর্য্য বিষয় হলো কারোরই কোনো লক্ষণ নেই।’ লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক লিখেছেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি।’ গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও হাসপাতালের ইন্টার্ন হোস্টেলেই রয়েছেন। ওই চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮জন শিক্ষানবিশ চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উপসর্গ ছাড়াই সিলেটে ১৬ ইন্টার্ন চিকিৎসক করোনাক্রান্ত

আপডেট সময় ১২:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০