ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিউটি কুইন থেকে মাফিয়া কুইন

অাকাশ বিনোদন ডেস্ক:

ওম শান্তি ওম ছবির সেই আনাড়ি মেয়েটি এখন বলিউডের বিউটি কুইন। ২০১৫ সালে তিনি অভিনয় করেছিলেন ভিন্নধর্মী ভালোবাসার ছবি পিকুতে। ছবিটিতে তাঁর নায়ক ছিলেন শক্তিশালী অভিনেতা ইরফান খান। জানা গেছে, আবারও পর্দায় জুটি হচ্ছেন তাঁরা।

এবার আর মিষ্টি মেয়ে নন, মুম্বাই মাফিয়া ‘স্বপ্নাদিদি’ হিসেবে পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কেমন করে বন্দুক ধরতে হবে, সেই প্রস্তুতি চলছে। সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতীর শুটিং শেষ হলেই শুরু হবে নতুন ছবিটির কাজ। সব ঠিক থাকলে আগামী বছর শুরু হবে শুটিং।

ভারতের অনুসন্ধানী সাংবাদিক হুসাইন জাইদি ও জেন বর্গসের মাফিয়া কুইনস অব মুম্বাইবইটিকে অবলম্বন করে তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে ‘স্বপ্নাদিদি’ মুম্বাইয়ের এক নারী মাফিয়া। স্বামীর মৃত্যুর বদলা নিতে শারজায় ক্রিকেট খেলা চলাকালে দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি।

বিশাল ভরদ্বাজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন হানি ত্রেহান। পরিচালক জানিয়েছেন, দীপিকা ও ইরফানই ছবির মূল শিল্পী। তাঁরা চরিত্র দুটি ভালো করতে পারবেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিউটি কুইন থেকে মাফিয়া কুইন

আপডেট সময় ০১:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭