ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টিতে রিয়াদকে বদলে দিয়েছেন হাথুরুসিংহে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ সাবেক কোচ হাথুরুসিংহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তার বিশ্বাস হাথুরুর পরামর্শই তাকে সংক্ষিপ্ত ভার্সনে সফল ব্যাটসম্যানে পরিণত করেছে।

রবিবার রাতে ইনস্টাগ্রামে লাইভে তামিম ইকবালের সাথে কথা বলার সময় হাথুরুসিংহর প্রসঙ্গ উঠে। সেখানে মাহমুদুল্লাহ বলেন, ‘হাথুরুসিংহেই আমাকে বিশ্বাস যুগিয়েছেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে আমি একজনর ভাল ব্যাটসম্যান হতে পারি। ২০১৬ সালে হাথুরুসিংহের সাথে স্পেশাল ক্যাম্পে আমি কাজ করেছি। তিনি আমাকে মানসিকভাবে শক্ত এবং স্বাধীনভাবে শট খেলতে সহায়তা করেছেন। আগে আমি ক্রিজে কিছুটা সয় নিতাম। কিন্তু হাথুরুসিংহের সাথে কাজ করার পর আমি শুরু থেকেই বোলারদের উপর চড়াও হবার সিদ্বান্ত নিয়েছি। আমি এখন আত্মবিশ্বাসী, প্রথম বল থেকেই হিট করে খেলতে পারব।’

এক সময় সব ফরম্যাটেই মাহমুদুল্লাহর গায়ে ধীরলয়ে খেলার তকমা লেগে ছিল। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ছিলেন অন্য মেজাজে। হাথুরুসিংহের সাথে কাজ করার পর ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহকে দেখা গেছে অন্য চেহারায়।

মাহমুদুল্লাহ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাটা জরুরি। ক্যারিয়ারের শুরুতে, আমি আট নম্বরে ব্যাট করেছি, যেখানে ব্যাট করা সহজ নয়। এরপর আমি পাঁচ নম্বরে খেলার সুযোগ পাই এবং তাই ক্রিজের সাথে মানিয়ে নেয়ার সময় পাই। হয়তো আমি এখনো যথেষ্ট ধারাবাহিক হতে পারিনি। কিন্তু আমি ধারাবাহিক হবার জন্য চেষ্টা করছি।’

লাইভে রিয়াদকে দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে অ্যাখায়িত করে প্রশংসা করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

টি-টোয়েন্টিতে রিয়াদকে বদলে দিয়েছেন হাথুরুসিংহে

আপডেট সময় ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০