ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেসব শর্তে ঈদ উপলক্ষে খুলছে দোকান-শপিংমল!

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ঈদুল ফিতরকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সীমিত পরিসরে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে বিকাল পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল।

দীর্ঘ দিন করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা দোকান-পাট ও শপিংমলগুলো ঈদুল ফিতর উপলক্ষে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার (৪ মে) মন্ত্রি পরিষদ বিভাগের এক প্রজ্ঞপনে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

শপিংমলে আগত যানবাহনসমূহকে অবশ্যই জীবাণুমক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমূলমসমূহ আবশ্যিকভাবে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যেসব শর্তে ঈদ উপলক্ষে খুলছে দোকান-শপিংমল!

আপডেট সময় ০৪:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০