ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

গাজীপুরে সালিশে ডেকে চালককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক : 

শ্রীপুর উপজেলায় সালিশ বৈঠকে নুরুজ্জামান খান (৩৫) নামের এক এক্সক্যাভেটর (ভেকু) চালককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নুরুজ্জামান ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাইল্লাবাউলা গ্রামের মোহাম্মদ জাহের খানের ছেলে। দীর্ঘদিন ধরে রঙিলা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে এক নারীর গোসল করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় দেখে ফেলে নুরুজ্জামানকে ধাওয়া করেন এলাকাবাসী। পরে স্থানীয়রা সালিশ বৈঠকে বসেন। এক পর্যায়ে তাকে পেটায় কয়েকজন। রক্তাক্ত অবস্থায় তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে মাতবররা সরে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সালিশে ডেকে চালককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ১১:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬