ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নমুনা সংগ্রহের দুই ঘণ্টা পর কলেজছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের প্রায় দুই ঘণ্টা পর এক কলেজ ছাত্রীর (১৭) মৃত্যু হয়েছে। ভোমরকান্দি গ্রামের নিজ বাড়িতে মৃত্যু হয় তার। ওই ছাত্রী পার্শ্ববর্তী বরুড়া উপজেলার খোসবাস কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা মাইজখার ইউনিয়ন পরিষদ মেম্বার সফিকুর রহমান জানান, গত ১৫/২০ দিন যাবৎ জ্বর-কাশিতে ভুগছিল সে। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে এক সপ্তাহ আগে রামমোহন বাজারের এক চিকিৎসক মাহবুবুর রহমানের কাছে চিকিৎসা নেয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। তারপরও জ্বর কমেনি, সাথে যুক্ত হয় নিউমোনিয়া।

তিনি আরও জানান, শুক্রবার তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তিনি একটি ইঞ্জেকশনের নাম বলে দেন। শনিবার সকালে তিনি ফোন করে খোঁজ খবর নিয়ে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভর্তি না করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার এক ঘণ্টা পর বিকাল ৪টায় মৃত্যু হয় তার।

বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফোন করে বলেন, একজন লোক পাঠিয়ে দেন, আমি কিছু পিপিই দিব। আর সেগুলো পরেই দাফন কাজ করতে হবে। রাত ৯টার দিকে তিনজন লোক পিপিই পরে দাফন কাজ সম্পন্ন করেন। সাথে মসজিদের ইমামসহ পরিবারের আরও চারজন লোক জানাজায় অংশ নেয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নমুনা সংগ্রহের দুই ঘণ্টা পর কলেজছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৬:০১:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০