ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে ক্রিকেটকে স্বীকৃতি দিল রাশিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ধীরে ধীর বিশ্বে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠছে ক্রিকেট। নতুন নতুন দেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য পদ গ্রহণ করছে। ক্রিকেট জনপ্রিয় হয়ে ওঠছে ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল প্রেমী দেশগুলোতে।

অবশ্য বিশ্বের অন্যান্য দেশে ক্রিকেট যতোই জনপ্রিয় হযে ওঠুক না কেন, ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ায় এতদিন ক্রীড়া ইভেন্ট হিসেবে ক্রিকেটের স্বীকৃতি ছিল না। অবশেষে নতুন এক মাইলফলকে পা দিয়েছে বিশ্বের সর্ব বৃহৎ দেশটির ক্রিকেট।

ক্রিকেটকে ক্রীড়া ইভেন্ট হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া সরকার। শুক্রবার (০১ মে) রাশিয়া ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ইভেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানায় ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ক।

আনুষ্ঠানিক স্বীকৃতি প্রাপ্তির পর রাশিয়া ক্রিকেটের প্রেসিডেন্ট অশ্বনী চোপড়া ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ককে বলেন, ‘রাশিয়ার ক্রিকেট ইতিহাসের জন্য এটি অবিশ্বাস্য মাইলফলক। এই সিদ্ধান্ত রাশিয়ার ক্রিকেটের প্রোফাইল বাড়িয়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে।’

গত বছর ইংল্যান্ড ও ওয়েলস ওয়ানডে বিশ্বকাপের পর ক্রীড়া ইভেন্ট হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আবেদন জানায় ‘রাশিয়া ক্রিকেট’। কিন্তু জুলাইয়ে সেই আবেদন প্রত্যাখ্যাত করে পুতিন সরকার।

২০১৩ সালে অশ্বনী চোপড়ার হাত ধরে দেশটিতে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে ‘রাশিয়া ক্রিকেট’ নামে আত্মপ্রকাশ করে রাশিয়ার ক্রিকেট বোর্ড। এরপর আইসিসির সদস্য পদও লাভ করে ‘রাশিয়া ক্রিকেট’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবশেষে ক্রিকেটকে স্বীকৃতি দিল রাশিয়া

আপডেট সময় ০৮:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০