ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোশাক শ্রমিকদের ঢাকায় ঢুকতে লাগবে আইডি কার্ড

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলেও দেশের অর্থনীতির কথা বিবেচনা করে পোশাক কারখানাগুলো সীমিত আকারে খোলা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকার শ্রমিকদের দিয়েই কারখানা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বাইরের শ্রমিকদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করেছে কর্তৃপক্ষ। তবে বিশেষ প্রয়োজনে অন্য কোনো জেলা থেকে ঢাকায় ঢুকতে গেলে পোশাক শ্রমিকদের ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে আনতে হবে এবং তা যথাযথ কর্তৃপক্ষকে দেখাতে হবে।

শনিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লষ্ট যথাযথ কর্তৃপক্ষকে দেখাতে হবে। আইডি কার্ড সঙ্গে না থাকলে ঢাকার প্রবেশপথের ঘাটে ও স্থানসমূহে তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

একই সঙ্গে জানানো হয়, ইতিমধ্যে ঢাকার বাইরের অথবা দূর দূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় আসতে মালিকপক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে।

দেশে করোনা পরিস্থিতি এখনও মারাত্মক পর্যায়ে রয়েছে। শনিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত আট হাজার ৭৯০ জন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরেক দফা সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৬ মে পর্যন্ত এই দফার ছুটি বাড়ানো হতে পারে। আগামীকাল এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোশাক শ্রমিকদের ঢাকায় ঢুকতে লাগবে আইডি কার্ড

আপডেট সময় ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০