ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বসুন্ধরা হাসপাতালে পরিচালক নিয়োগ, শিগগিরই উদ্বোধন

বসুন্ধরা করোনা হাসপাতাল

আকাশ জাতীয় ডেস্ক:

বসুন্ধরা করোনা হাসপাতাল পরিচালনায় একজন পরিচালকসহ দু’জন উপ-পরিচালক নিয়োগ পেয়েছেন। তাই বলা যেতে পারে, আগামী ৪ মে বসুন্ধরা করোনা হাসপাতাল শুরুর যে পরিকল্পনা করা হয়েছিল সেটা বাস্তবায়ন হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

তিনি বলেন, আমার মনে হয় নির্দিষ্ট সময়েই আমরা শুরু করতে পারবো। আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা; দু’পক্ষ থেকেই অধিদপ্তরে অনুরোধ জানানো হয়েছে। আমরা অনুরোধ করেছি এজন্য যে, এটা জনগুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এ যাবত ইতিহাসের একটা মাইলফলক হিসেবে থাকবে এ ঘটনা। তাই আমরা চাই সরকার প্রধানই এর উদ্বোধন করুক।

তিনি বলেন, আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। হলগুলোতে কিছু টিউনিং চলছে। যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু যেকোনো সময় তারা এলে কাজ শুরু করতে পারবে।

‘দেশ ও মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যে আলোয় পথচলা বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন শেষে পরবর্তীতে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বসুন্ধরা হাসপাতালে পরিচালক নিয়োগ, শিগগিরই উদ্বোধন

আপডেট সময় ০৫:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০