ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা: লিগ শেষ না করেই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পিএসজিকে ২০১৯-২০ মৌসুমের লিগ-১ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে দ্য ফ্রেঞ্চ লিগ (এলএফপি)। করোনাভাইরাস মহামারীতে মৌসুম শেষ না হতেই তাদের শিরোপাজয়ী স্বীকৃতি দিল তারা।

গেল মার্চে বন্ধ হয় ফরাসি লিগ। ওই সময় টেবিলে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেই ভিত্তিতেই দ্য পারিসিয়ানদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ্পে সাফ জানিয়ে দেন, আগামী সেপ্টেম্বরের আগে দেশে পেশাদার ফুটবল এবং অন্যান্য খেলা শুরু করা সম্ভব নয়।

ফলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সিজন বাতিলের পথ প্রশস্ত হয়। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠকে বসে এলএফপি। সেখানেই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে লিগ থেকে শীর্ষ কোন দলগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে খেলবে তা নির্ধারিত হয়নি।

এছাড়া ফরাসি লিগের অবনমন দলগুলোর নামও জানানো হয়নি। শিগগির দুই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে টানা তৃতীয় দিনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

করোনা: লিগ শেষ না করেই পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা

আপডেট সময় ০৯:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০