ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৃথিবীর পাশ ঘেঁষে চলে গেলো গ্রহাণু

আকাশ আইসিটি ডেস্ক: 

পৃথিবীর পাশ কেটে বেরিয়ে গেল প্রায় ২ কিলোমিটার চওড়া গ্রহাণু। বুধবার ভোরে এটি পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যায়। খবর নাসা ও স্পেস ডট কমের।

পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে গিয়েছে গ্রহাণুটি। তবে এর কোনো প্রভাব পড়েনি পৃথিবীর ওপর। ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিল নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যদি এটি পৃথিবীর সঙ্গে কোনভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারতো।

সম্প্রতি ওই গ্রহাণুর ছবি তুলেছেন মহাকাশবিদরা। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ২ কিলোমিটার চওড়া এই গ্রহাণু সাইজে মাউন্ট এভারেস্টের অর্ধেক।

অনেক গবেষকরা জানাচ্ছেন, আগামী ২০৭৯ অবধি এটি নিশ্চিত হতে পারেন বিশ্ববাসী। কারণ ২০৭৯ সালের আগে এই গ্রহাণুটি পৃথিবীর কাছে আর ফিরবে না বলেই মনে করা হচ্ছে।

করোনা আবহে এই গ্রহাণু ঘিরে ব্যাপক উত্তেজনা চড়েছিল। কারণ, গ্রহাণুটি আসছে মাস্ক পরে। মাস্ক পরা এখনও বাধ্যতামূলক। সারা পৃথিবীর মানুষ এখন মাস্ক পরার অভ্যাস করে ফেলেছেন। এই অবস্থায় নাকি পৃথিবীর দিকে ছুটে আসছে একটা আস্ত গ্রহাণু, যার নাকি মুখে বাঁধা মাস্ক।

মহাকাশ মহাকাশবিদরা জানিয়েছেন এই গ্রহাণুটির ভৌগলিক বৈশিষ্ট্য এমনই যাতে দেখে মনে হচ্ছে এটিকে ফেস মাস্ক পরানো হয়েছে। আসলে এই গ্রহাণুটি পর্বতের মত উঁচুনিচু। আর সেই জন্যই এমন চেহারা তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পৃথিবীর পাশ ঘেঁষে চলে গেলো গ্রহাণু

আপডেট সময় ১২:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০