ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পঁচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বিক্রি, দুই টন খেজুর জব্দ

আকাশ জাতীয় ডেস্ক:

রমজানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটজাত করে বিক্রির প্রমাণ পেয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে রাজধানীর বাদামতলী এলাকার দুইটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুর থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ওই এলাকায় ফলের আড়তে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়ায় মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠানকে ওই জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রমজানে খেজুরের ব্যাপক চাহিদা থাকে, আর এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় নানাবিধ পন্থা অবলম্বন করেন। মানসম্পন্ন খেজুরসহ অন্যান্য ফলের যোগান নিশ্চিত করতে বাদামতলী ফলের আড়তে অভিযান চালানো হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় ওই দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ওই দুই প্রতিষ্ঠান থেকে পঁচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে বলেও জানান সারওয়ার আলম। তিনি আরও জানান, ভেজালবিরোধী র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পঁচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বিক্রি, দুই টন খেজুর জব্দ

আপডেট সময় ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০