ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মন্ত্রীর ভুয়া এপিএস পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

স্বশস্ত্র বাহিনী, পুলিশসহ সরকারি, আধা সরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে এবং সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ পত্র দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে রাজধানীর মহাখালী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, চেক বই, ১৭টি মোবাইল, নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্ন ও নিয়োগপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জাহিদ আহসান জানান, গ্রেফতারকৃতরা হলেন, কামরুজ্জামান (৪৬), আব্দুল মমিন (৪৬) কামাল হোসেন (৪০)। প্রতারক চক্রের গ্রেফতার সদস্যরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভুয়া এপিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ বিষয়ে শুক্রবার বনানী থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। মামলা নং-৪। এই চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মন্ত্রীর ভুয়া এপিএস পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ৩

আপডেট সময় ০৮:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০