ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরও বিপাকে যুক্তরাষ্ট্র, করোনার হানা ২৬ যুদ্ধজাহাজে!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৪৩ জনের।

দেশটিতে যখন প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই আরও দুঃসংবাদ পেল দেশটি। এবার করোনাভাইরাস পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতেও।

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নৌ সেনাকর্মীরা প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার আরও ২৬টি রণতরীতে করোনা ধরা পড়েছে বলে জানা গেছে।

মার্কিন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বর্তমানে ২৬টি এমন যুদ্ধজাহাজ রয়েছে যাতে করোনা আক্রান্ত হয়েছেন বাহিনীর সদস্যরা। তবে আক্রান্তদের নাম প্রকাশ করতে চাননি তিনি। এমনকি আক্রান্ত জাহাজগুলোর নামও প্রকাশ করা হয়নি।

এই ২৬টি জাহাজ ছাড়াও আরো ১৪টিতে করোনাভাইরাসের মারণ থাবা বসেছিল বলেও জানিয়েছেন সেই মার্কিন কর্মকর্তা। যদিও তার দাবি, সেই ১৪টি জাহাজে থাকা করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় সংক্রমণ আর ছড়ায়নি। বর্তমানে আমেরিকার ২৯৭ রণতরী সমুদ্রে মোতায়েন রয়েছে। কমপক্ষে ৪০টি রণতরীতে করোনা ছড়িয়েছিল।

বুধবার পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত তিন হাজার পাঁচশ ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাদের মধ্যে আটশ জনই রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের।

করোনাযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি পার করেছে, এই বার্তা ট্রাম্প দেওয়ার পরেও আমেরিকায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ৪০ হাজার ছাড়িয়েছে।

সূত্র: ওয়ানইন্ডিয়া, ডেইলি মেইল

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরও বিপাকে যুক্তরাষ্ট্র, করোনার হানা ২৬ যুদ্ধজাহাজে!

আপডেট সময় ০১:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০