ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মধ্যরাতে কৃষকের ধান কেটে দিলেন ডিসি

আকাশ জাতীয় ডেস্ক:

মধ্যরাতে হাওরে নেমে নিজেই কাস্তে (কাঁচি) হাতে নিয়ে কৃষকের পাকা ধান কাটলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবদুল আহাদ।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার জলভাঙা হাওরে ধানকাটার সময় কৃষকদের উৎসাহ জোগাতে ডিসি তাদের সঙ্গে যোগ দেন।

এ সময় ডিসির দেখাদেখি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ইউএনও ইয়াসমিন নাহার রুমাসহ জেলা-উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা-কর্মচারীও ধান কাটতে নেমে পড়েন।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ দৈনিক আকাশকে বলেন, প্রধানমন্ত্রী এ জেলার কৃষকদের ৪০টি কম্বাইন হার্ভেস্টার (ধানকাটা, মাড়াই) যন্ত্র দিয়েছেন। দিনে আট ঘণ্টা ধানকাটার পর বিকালের দিকে যন্ত্রটি বিরতি দেয়া হচ্ছে। এদিকে বন্যা আসার আগেই যদি আমরা শতভাগ বোরো ধান কেটে গোলায় তুলতে পারি, তা হলে জেলার লাখ লাখ কৃষক ও তাদের পরিবার স্বস্তিতে থাকবেন এবং খাদ্য ঘাটতির মুখে পড়তে হবে না আমাদের। তাই রাতেও কৃষকদের ধান কাটতে সাহায্য করতে এগিয়ে এলাম। অতিবৃষ্টি ও ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলে বন্যা আসার আগেই শতভাগ বোরো ধান কেটে কৃষকের গোলায় তুলতে আশাবাদী আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মধ্যরাতে কৃষকের ধান কেটে দিলেন ডিসি

আপডেট সময় ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০