ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল

ক্রিকেটের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি: গাঙ্গুলী

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে ক্রীড়াবিশ্ব এক কাতারে এসে দাঁড়িয়েছে। সবধরনের খেলাধুলা আপাতত বন্ধ। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে হয়তো দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে। ইউরোপের অনেক দেশ ফুটবল ফেরানোর কথা ভাবতে শুরুও করে দিয়েছে।

আগামী মে মাস থেকে জার্মান ফুটবল লিগ ‍শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে ক্রিকেটে এমন কিছুর সম্ভাবনা এখনও কম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী যেমন জানিয়ে দিয়েছেন, এখনই ভারতে কোনো ধরনের ক্রিকেট মাঠে গড়ানোর পরিকল্পনা নেই তার।

মঙ্গলবার (২১ এপ্রিল) ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী একথা বলেন। বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন, ক্রিকেটের চেয়েও মানুষের জীবনর মূল্য অনেক বেশি। সে কারণেই ‍আইপিএলের ১৩তম আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিসিআই।

গাঙ্গুলী বলেন, ‘জার্মানির সামাজিক বাস্তবতা আর ভারতের সামাজিক বাস্তবতা এক নয়, সম্পূর্ণই আলাদা। ভারতে অদূর ভবিষ্যতেও কোনো ধরনের ক্রিকেট মাঠে গড়াবে না। এটার সঙ্গে অনেক যদি, কিন্তু জড়িয়ে আছে। যেখানে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে প্রশ্ন আছে, আমি বিশ্বাস করি সেখানে কোনো ধরনের খেলাধুলার জায়গা নেই।’

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪১৪ জন। আর মৃতের সংখ্যা ৬৫৩।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রিকেটের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি: গাঙ্গুলী

আপডেট সময় ০৫:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০