ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় দফায় করোনার আশঙ্কা বরিস জনসনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা ঠেকাতে আরোপিত কড়াকড়ি শিথিল করলে দ্বিতীয় দফায় এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার তিনি তার মন্ত্রী ও পরামর্শকদের কাছে এ আশঙ্কার কথা ব্যক্ত করেন। খবর বিবিসির।

বরিস জনসনের মুখপাত্র বলেন, সম্ভাব্য দ্বিতীয় দফা সবচেয়ে বেশি ক্ষতি বয়ে আনবে স্বাস্থ্য ও অর্থনীতি খাতে।

তিনি আরও বলেন, ‘যদি আপনারা দ্রুত গতিতে চলেন তাহলে দ্বিতীয় দফার ঝুঁকি তৈরি হবে। এ ভাইরাস ফিরে এলে শুধু জনস্বাস্থ্যই নয়, দ্বিতীয়বারের মতো লকডাউন আরোপ করায় অর্থনীতির ক্ষতিও করতে পারে।’

যুক্তরাজ্যে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ২৪ হাজার ৭৪৩ এবং মৃতের সংখ্যা ১৬ হাজার ৫০৯ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত যেসব ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন তাদের রক্ত ব্যবহার করে এই ভাইরাসে আক্রান্ত অন্য রোগীদের চিকিৎসা করার পরিকল্পনা করছে ব্রিটেনের বিজ্ঞানীরা। এই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কনভালসেন্ট প্লাজমা থেরাপি।

তারা বলছেন, এই রোগ থেকে সেরে উঠা ব্যক্তিদের রক্ত দেয়ার আহবান জানিয়েছে। এনএইচএস ব্লাড এন্ড ট্রান্সপ্ল্যান্ট বলছে, এই রক্ত দিয়ে চিকিৎসার বিষয়ে তারা পরীক্ষা চালাবে।

বিজ্ঞানীরা আশা করছেন, করোনাভাইরাস মোকাবেলায় আক্রান্ত ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা দিয়ে তারা রোগীর শরীরে থাকা ভাইরাসটি নির্মূল করতে পারবে।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই এ বিষয়ে গবেষণা শুরু হয়েছে। এই গবেষণায় অংশ নিচ্ছে দেড় হাজারেরও বেশি হাসপাতাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয় দফায় করোনার আশঙ্কা বরিস জনসনের

আপডেট সময় ১১:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০