ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কেন বিয়ে করেননি সালমান খান

অাকাশ বিনোদন ডেস্ক:

শুধু আর খবর বা গসিপে আটকে নেই ব্যাপারটা। সিনেমার পর্দাতেও এ খবর নিয়ে ভরা কোর্টে সওয়ালও করেছেন অক্ষয় কুমার। সারা ভারত জানতে চায়, কবে বিয়ে করছেন বলিউড সুপারস্টার সালমান খান? আদৌ কি আর বিয়ে করবেন তিনি! কে না জানতে চায় সালমানের লাভ লাইফ নিয়ে। কোনো এক নারীর সঙ্গে তাকে দেখা গেলেই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে এনার প্রেমেই কি হাবুডুবু খাচ্ছেন সল্লু মিঞা? তাহলে কি এবছরই?
কিছুদিন আগেই শোনা যায়, সালমানের বিয়ে হতে চলেছে এবছরের শেষে, ১৮ নভেম্বর। কিন্তু সে জল্পনাতেও পানি ঢেলেছেন তিনি নিজেই। কিন্তু এতদিনে জানা গেল কেন বিয়ে করছেন না বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর।

খুব শিগগিরই আসতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ইলেভেন’। আবারও সঞ্চালকের আসনে সালমান খান। এ বছরের থিম প্রতিবেশী। শুক্রবার প্রকাশিত হলো এই শো-এর প্রথম টিজার। আর সেই টিজারেও সালমানকে বিয়ে করে নেয়ার পরামর্শ দিচ্ছে তার প্রতিবেশী। কিন্তু সালমানের সাফ জবাব এখনো তার বিয়ের সময় হয়নি। বিয়ে করার কোনো তাড়াও নেই তার। টিজারে প্রথমেই দেখা যায় সালমান সিঙ্গল। নিজেই নিজের সমস্ত কাজ করে নিচ্ছেন তিনি। আর সেখান থেকেই ঘটছে যাবতীয় বিপত্তি। বিপত্তি থেকে মুক্তি পেতে সলমনকে বিয়ে করে নিতে বলছেন প্রতিবেশী ভাবী। তবে সালমান কিছুতেই রাজি নন।

তবে সালমান রাজি হন আর নাই হন এই ভিডিও থেকে একটা তথ্য পরিষ্কার। বিগ বসের এই নয়া মরশুমে কেবল ঘরের লোকেদের মধ্যে প্রেম, ঝগড়া, মারপিট হবে না, এবার ঘরে এক্সট্রা মশালা জোগাবেন বাইরে কিছু প্রতিবেশীও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কেন বিয়ে করেননি সালমান খান

আপডেট সময় ০২:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭