ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জ লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিজ জেলা মানিকগঞ্জ লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

রোববার বিকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সুপারিশে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুরো জেলা লকডাউনের ঘোষণা দেন। রোববার সন্ধ্যা ৭টার থেকে এই আদেশ কার্যকর বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মানিকগঞ্জে প্রবেশ করতে বা জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। আইন অম্যানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক তার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার লাভ করায় লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে ও লক্ষাধিক মানুষ মারা গেছেন। দেশের বিভিন্ন স্থানে এই ভাইরাসের সংক্রমণ ঘটছে। হাঁচি, কাশি ও পরস্পরের মেলামেশার কারণে এ যোগের বিস্তার ঘটছে।

এখন পর্যন্ত বিশ্বে এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই রোগের একমাত্র প্রতিষেধক হল পরস্পর হতে দূরে থাকা। জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, মানিকগঞ্জের আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওইসব জেলা থেকে মানিকগঞ্জে বেআইনিভাবে মানুষজন অনুপ্রবেশ করছে। এ কারণে রোববার সন্ধ্যা ৬ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা লকডাউন বলবৎ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জ লকডাউন

আপডেট সময় ১০:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০