ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুস্থ হয়ে বাড়ি ফিরল করোনা আক্রান্ত শেরপুরের ১০ বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক: 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় করেনা আক্রান্ত ১০ বছরের শিশু সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছে। এ নিয়ে শেরপুরে করোনায় সুস্থ্ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

গত ৮ এপ্রিল ওই শিশুর দেহে করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে। এরপর ওই শিশুকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, ভর্তির পঞ্চম এবং সপ্তম দিনে রোগীর নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-১৯ নেগেটিভ আসায় শনিবার দুপুরে তাকে ছাড়পত্র প্রদান করা হয়।

তিনি আরও জানান, তার বাড়ি শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী মহল্লায়। তার দাদী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে তাকে শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। সেখানে ১২ দিন চিকিৎসা শেষে সুস্থ্ হয়ে গত বৃহস্পতিবার বাড়ি ফিরে গেছে।

ছাড়পত্র দেয়া হলেও ওই শিশুকে যেন কমপক্ষে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখা হয় সে জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুস্থ হয়ে বাড়ি ফিরল করোনা আক্রান্ত শেরপুরের ১০ বছরের শিশু

আপডেট সময় ০৭:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০