ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৮৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় র‍্যাবের মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মালিকানাধীন ঘর থেকে জেলেদের জন্য বরাদ্দ ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে র‍্যাব-৮। এ ঘটনায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বাদি হয়ে র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি জানান, ১৮৪ বস্তা চাল থানায় নিয়ে মাপার কাজ করা হচ্ছে, পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এর আগে জেলেদের ৪০ কেজির স্থলে ৩০ কেজি করে চাল দিয়ে ১০ কেজি করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নে অভিযান পরিচালনায় র‍্যাব-৮ এর সদস্যদের সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইউপি সদস্য মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীকালে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হালদার পরিচালিত ভ্র্যাম্যমাণ আদালতে হাজির করা হলে, এক মাস করে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

পরে রাতেই র‍্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান পরিচালনা করেন। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৮৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় র‍্যাবের মামলা

আপডেট সময় ০১:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০