ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে চিকিৎসক জানলেন তিনি করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সাভারে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীর সেবা দিতে দিতেই ওই চিকিৎসক জানতে পারেন তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা সোমবার দিবাগত রাত ১টার দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল:

যেমনটি নিজের অজান্তেই মনে হয়েছিল, কিছু হলে সাভারে প্রথমেই প্রথম সারির যোদ্ধাদেরই হবে। তাই হয়েছে। আমরা আজ যারা চিকিৎসকসহ ১০ জনের নমুনা পাঠিয়েছিলাম তার মধ্যে ৯ জন নেগেটিভ আর ১ জন চিকিৎসক পজেটিভ।

মোট সাভারে ৪১ জনের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৪০ জন নেগেটিভ। কি ভাগ্য আমাদের! আমি আমার যোদ্ধাদের মনোবল দেখে বিস্মিত। তাকে বললাম আপনাকে তো কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হতে হবে। তিনি তখনও জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তিনি বললেন, স্যার, আমি এখন চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কি হবে রোগী যদি আসে?

চুপ হয়ে গেলাম… ইচ্ছে করছিল অনেক আওয়াজ করে ছোট শিশুদের মত কান্না করতে কিন্ত পারিনি। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ”আমি করব ইমারজেন্সি ডিউটি। আপনি চিন্তা করবেন না, আমার সিভিল সার্জন স্যার সাহস দিলেন। আমার যোদ্ধা এখন ভর্তি আছে।”

আমাকে বলে স্যার আপনি আইসোলেশনে চলে যান, কারণ আজ সারাক্ষণ আমরা একসাথে ছিলাম। একসাথে প্রশিক্ষণ প্রদান করেছিলাম। আজ আমি চলে আসলাম আইসোলেশনে। আমিসহ আমার ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীর আইসোলেশন বাধ্যতামূলক হয়ে পড়েছে। বলেছি সহকর্মীদের, যদি বাঁচতে হয় একসাথে লড়ে বীরের মত বাঁচব। আর মরতে হলেও বীরের মত মরব।

এত মানুষ আমাদের ভালবাসে, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের দেখে রাখবেন। আমাদের সেবা কার্যক্রম যথারীতি চলবে।
বাসায় থাকুন,ভাল থাকুন।

যদি আমি ও আমার টিম বেঁচে থাকে, দেখা হবে নিশ্চয়ই।

[প্রসঙ্গত, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা।]

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে চিকিৎসক জানলেন তিনি করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০