ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

নোয়াখালীতে করোনায় ইতালিপ্রবাসীর মৃত্যু, হাসপাতাল লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে প্রাইম হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নেওয়ার বিষয়টি প্রাইম হসপিটাল কৃর্তপক্ষ গোপন করায় ও জনগণের সার্বিক নিরাপত্তার স্বার্থে হসপিটালটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি জানান, ইতালিপ্রবাসী মোরশেদ আলম গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালের ৫০৪ নং কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গত ৮ এপ্রিল তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং ৯ এপ্রিল সকালে ঢাকা নেওয়ার পথে ওই প্রবাসীর মৃত্যু হয়। পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। গত শনিবার পরীক্ষায় ওই প্রবাসীর করোনা প্রজেটিভ আসে।

তিনি আরও বলেন, প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ রোগীর নমুনা সংগ্রহ করার জন্য সিভিল সার্জন অফিসে না জানিয়ে তথ্য গোপন করেছে। তাই জনগণ ও ভর্তিকৃত রোগীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রাইম হসপিটালকে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ খালি করে জীবাণুমুক্ত করে সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের এ ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে করোনায় ইতালিপ্রবাসীর মৃত্যু, হাসপাতাল লকডাউন

আপডেট সময় ১২:৪৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০