ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রেমিকাকে’ বিরক্ত করায় অনিলের ওপর চড়াও হন সালমান!

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের জনপ্রিয় নায়ক সালমানের প্রেমিকাকে বিরক্ত করায় আরেক অভিনেতা অনিল কাপুরকে মারতে গিয়েছিলেন ‘ভাইজান’। ‘৯০-এর দশকের ঘটনা এটি। খবর জিনিউজের।

সালমান ও অনিলের মধ্যে সম্পর্ক আগে থেকেই ভালো ছিল।

নো এন্ট্রি, বিবি নাম্বার ওয়ান, রেস থ্রি ও যুবরাজ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এসব দেখে কে বলবে একসময় অনিলকে মারতে গিয়েছিলেন সালমান! তাও আবার প্রেমিকাকে ভাগিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে!

সালমান তখনও অভিনয় শুরু করেননি। ইন্ডাস্ট্রিতে টুকটাক কাজ করছিলেন এবং বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছিলেন। সেই সময় অনিল কাপুর ‘হামলা’ নামে একটি ছবি বানানোর পরিকল্পনা করেন।

ছবির শুটিং হয় ১৯৮৭ সালে, মুক্তি পায় ১৯৯২ সালে। এই ছবির ইউনিটে একজন তরুণী সহকারীর সঙ্গে নাকি অনিল বেশ ফ্লার্ট করতেন। অবস্থা নাকি এতটাই খারাপ হয় যে এই তরুণী অস্বস্তিতে পড়তেন। শেষমেশ এই তরুণীকে অনিল কুৎসা রটানোর হুমকি দেন।

এই তরুণী ছিলেন শাহিন। যিনি দীলিপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুর ভাইজি। শাহিনের কলেজের সামনে সালমান ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। তিনি ভাইজানকে সমস্যার কথা খুলে বলেন।

বান্ধবীর সঙ্গে তিনি সোজা চলে গেলেন ‘হামলা’র সেটে। সেখানে সবার সামনে সরসারি কড়া ভাষায় আক্রমণ করেন অনিলকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সালমান নাকি ঘুষি মারতেও যাচ্ছিলেন। কিন্তু সেটে হাজির লোকজন তাকে নিরস্ত করেন।

এসব তথ্য সংবাদমাধ্যমে এলে সালমান ঝামেলার ঘটনাটি অস্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘প্রেমিকাকে’ বিরক্ত করায় অনিলের ওপর চড়াও হন সালমান!

আপডেট সময় ১১:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০