ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পুরুষ ও বিছানা নিয়ে সত্যিই কি বিতর্কিত মন্তব্য করেছিলেন টাবু

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের আলোচিত অভিনেত্রী তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। বয়স পঞ্চাশ পেরোলেও এখনো ব্যাচেলর জীবনই যাপন করছেন তিনি। যদিও নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী। তবে অভিনয় দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন এই তারকা। তবে এবার টাবুকে নিয়ে আলোচনা সম্পূর্ণই ভিন্ন এক কারণে।

সম্প্রতি এই অভিনেত্রীর একটি ‘মন্তব্য’ সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। যদিও বরাবরই সংযত আচরণের জন্য পরিচিত তিনি, এর পরও কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়, টাবু নাকি বলেছেন— ‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।’

এমন একজন গুণি অভিনেত্রীর থেকে এই মন্তব্যের কথা ছড়িয়ে পড়তেই সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। অনেকেই টাবুকে লক্ষ্য করে তীর্যক মন্তব্য করতে থাকেন। কিন্তু এর মাঝেও অনেকের প্রশ্ন, টাবু কী আসলেই এমন কথা বলেছেন, নাকি তার বক্তব্য বিকৃত করা হয়েছে?

এ সম্পর্কে বলিউডের একাধিক সূত্রের খবর, ‘বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে, সেখানে টাবু এমন কোনো শব্দচয়নই করেননি। তিনি মূলত বলেছিলেন, বর্তমানে তিনি নিজের ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে জীবনে কোনো পুরুষের প্রয়োজন বোধ করছেন না। বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনো তাড়া নেই তার। ডিজিটাল প্ল্যাটফর্মে তার এই সাধারণ বক্তব্যকেই ‘তিল থেকে তাল’ বানিয়ে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে ইন্ডাস্ট্রির একাধিক মহলের দাবি।

বিষয়টি নজরে আসার পর টাবুর টিমের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, অভিনেত্রী কোথাও এমন কোনো মন্তব্য করেননি। এমনকি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া ও সম্মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

পুরুষ ও বিছানা নিয়ে সত্যিই কি বিতর্কিত মন্তব্য করেছিলেন টাবু

আপডেট সময় ০৮:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬