ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পুলিশদের জন্য দোয়া চাইলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দিনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশের এই দুঃসময়ে মানুষের পাশে থেকে কাজ করছেন ডাক্তার, পুলিশ, সেনাবাহিনীসহ নানা সেবামূলক প্রতিষ্ঠান। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেটাররাও। বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সরাসরি জনগনের জন্য কাজ করছেন। তবে বিশেষ করে অক্লান্ত পরিশ্রম করা পুলিশদের জন্য দোয়া চেয়েছেন মাশরাফি।

নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের পুলিশের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। রাতে ডিউটিরত অবস্থায় ক্লান্ত এক পুলিশের ছবি পোস্ট করে স্ট্যাটাসে মাশরাফি লিখেন, ‘করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেকগুন। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোনো প্রকার অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদেরকে করোনা নামক মহামারি থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন আর সায় দেয় না, তখন মশার কামড়, গরম সব কিছুর কাছে হয়তো হার মেনে যান। বসার কিছু একটা পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে।’

তিনি আরও লিখেন, ‘সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না। মহান আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’

এদিকে মাশরাফির নিজ উদ্যোগে নড়াইলে সাধারণ মানুষের জন্য দুজন ডাক্তার ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এছাড়া তিনি প্রায় ১২শ অসহায় পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

পুলিশদের জন্য দোয়া চাইলেন মাশরাফি

আপডেট সময় ০৭:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০