ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনায় ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

আকাশ নিউজ ডেস্ক:  

করোনাভাইরাসে ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিগারেট, মারিজুয়ানা কিংবা ই-সিগারেট সেবনকারীদের করোনাভাইরাসে আক্রান্ত ও গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

মহামারীর এ সময়ে দুশ্চিন্তা দূর করতে অনেকেরই ধূমপানের প্রবণতা বাড়ছে। আর যারা এই কাজটি করছেন, তাদের বিপদের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।

এই ভাইরাসে মূলত ফুসফুসে আঘাত হানে। আর ধূমপায়ীদের ফুসফুস অন্যদের তুলনায় বেশি দুর্বল থাকে বলে নানান গবেষণায় দেখা গেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ধূমপান মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দেয়। তাই ঝুঁকি কমাতে ধূমপানের মাত্রা কমিয়ে আনতে কিংবা পারলে ছেড়ে দিতেই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ড. জনাথন উইনিকফ বলেছেন, মহামারীর এই সময়ে ধূমপান ছেড়ে দিলে শুধু আপনার নিজের জীবন বাঁচবে এমন নয়, আর আপনি সুস্থ থাকলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না তাই বাঁচবে অন্যের জীবনও। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে, চীনে করোনায় আক্রান্ত হওয়ার পর যাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল তাদের মধ্যে ধূমপায়ীদের সংখ্যা বেশি।

উইনিকফ বলছেন, সিগারেট, ই-সিগারেট, গাঁজা কিংবা মারিজুয়ানা সেবনও এই সময়ে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এটা ফুসফুসের কোষগুলোর ক্ষতি করতে পারে, ভাইরাসের বিস্তৃতিতে সহায়তা করতে পারে এবং সংক্রমণ মোকাবেলার সক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

করোনায় ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

আপডেট সময় ১০:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০