ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে কমপক্ষে ১১ দিন

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ ছুটির মেয়াদ কমপক্ষে আরও ১১ দিন বাড়ছে। কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা। আজ কালকের মধ্যে এ ছুটির ঘোষণা আসতে পারে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত নয় দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করলে সরকার ১১ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ দ্বিতীয় দফায় ৭ দিন বাড়ায়। এরপর তৃতীয় দফায় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করে। চতুর্থ দফায় আগামী ১৫-১৬ সাধারণ ছুটির আওতায় নিয়ে ১৭-১৮ তারিখ সাপ্তাহিক ছুটি তার সঙ্গে আরও ৫ দিন অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি করতে যাচ্ছে। এর সঙ্গে ২৪ ও ২৫ তারিখ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই উর্দ্ধতন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, ছুটির মেয়াদ আরো কিছুদিন বাড়তে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না যতক্ষণ এ সংক্রান্ত সার্কুলার বা প্রজ্ঞাপন জারি না হবে। ওই কর্মকর্তা আরো জানান, পুরো মাস জুড়ে সাধারণ ছুটি থাকবে। তবে সেটি বৃদ্ধি করা হবে এক সপ্তাহ এক সপ্তাহ করে।

জানা গেছে, প্রাণঘাতী নোবেল করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকায় সরকার মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সাধারণ ছুটির মেয়াদ অল্প অল্প করে বাড়াচ্ছে। এই ছুটি কালীন সময়ে সরকারি-বেসরকারি সকল অফিস আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে সারাদেশে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। তবে জরুরি পরিবহন ঔষধ সরবরাহ, কাঁচামাল বহনকারী পরিবহন, সংবাদপত্র, ঔষধের কাঁচামাল বহনকারী বাহন, কৃষিপণ্য বহনকারী গাড়ি সহ এই ধরনের জরুরী সেবা দানকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে কমপক্ষে ১১ দিন

আপডেট সময় ০১:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০