ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ বহনে খাট দিল না গ্রামবাসী

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের মরদেহ বহনের জন্য খাটিয়া দেয়নি গ্রামবাসী। নিরুপায় হয়ে মরদেহ কাঁধে করে কবরস্থানে নিয়ে যায় বাবা ও দুই ভাই! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে ছবিটি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, খাটিয়া না পেয়ে ওই যুবকের মরদেহ কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন তিন ব্যক্তি।

গ্রামবাসীর এমন অমানবিক আচরণে বিস্ময়, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন জ্বর ও শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়। এরপর বুধবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। দুপুরে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে। নরসিংদীর একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন ওই যুবক।

সূত্র জানায়, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই যুবকের মরদেহ বহনের জন্য গ্রামবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে খাটিয়া চাওয়া হয়। ‘সংক্রমিত হওয়ার ভয়ে’ খাটিয়া দিতে রাজি হয় না গ্রামবাসী। নিরুপায় হয়ে স্বজনরা খাটিয়া ছাড়াই মরদেহ কাঁধে করে কবরস্থানে নিয়ে দাফন করে।

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, দোয়ারাবাজারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত যুবকের নমুনা পরীক্ষার জন্য বুধবার সিলেট পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ বহনে খাট দিল না গ্রামবাসী

আপডেট সময় ১১:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০