ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

করোনায় ১১২৩ কারখানার ক্রয়াদেশ বাতিল: বিজিএমইএ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে তৈরি পোশাক খাতে এখন পর্যন্ত এক হাজার ১২৩টি কারখানার ক্রয় আদেশ বাতিল করেছেন ক্রেতারা। যেখানে অর্ডার ছিল ৯৬৭ দশমিক ০১ মিলিয়ন পিস পোশাকের, যার মূল্য ৩ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য দেন তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সংগঠনটি জানায়, করোনাভাইরাসের প্রভাবে বিক্রয়কেন্দ্র বন্ধ থাকায় একের পর এক ক্রয়াদেশ বাতিল করছেন ক্রেতারা। এ পর্যন্ত ১ হাজার ১২৩টি কারখানা থেকে ক্রয় আদেশ বাতিল হয়েছে যেখানে কাজ করছেন ২ দশমিক ২৪ মিলিয়ন শ্রমিক।

উল্লেখ্য, করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে তৈরি পোশাক ক্রেতাদের দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে পোশাক খাতের এশিয়ার নয়টি সংগঠনের জোট সাসটেইনেবল টেক্সটাইল অব দ্যা এশিয়ান রিজিয়ন (এসটিএআর)। একইসঙ্গে রপ্তানি আদেশ বাতিল করলে শতভাগ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় তারা।

এক বিবৃতিতে ক্রেতা ও ব্র্যান্ড প্রতিষ্ঠান উদ্দেশ্যে এসটিএআর জানায়, চুক্তির পর যেসব পণ্যের উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে সেসব পণ্যের রপ্তানি আদেশ বাতিল না করা হয়, স্বাক্ষরিত চুক্তির দরেই যেন পোশাক নেওয়া হয় এবং এ নিয়ে নতুন করে আর দর কষাকষি না করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনায় ১১২৩ কারখানার ক্রয়াদেশ বাতিল: বিজিএমইএ

আপডেট সময় ১২:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০