ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

১৫ জেলায় করোনা রোগী শনাক্ত, সর্বোচ্চ ঢাকায় ৬৪ জন

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে এখন পর্যন্ত ১৫ জেলায় সর্বমোট ১২৩ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৪ রোগী শনাক্ত করা হয়েছে রাজধানী ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জে ২৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১১ জনের। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন।

মোট ১৫টি জেলায় এইসব রোগী শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১২৩ জনের মধ্যে এই মুহূর্তে আইইডিসিআরের কাছে তথ্য আছে ১২১ জনের। এর মধ্যে সর্বোচ্চ ৬৪ রোগী শনাক্ত করা হয়েছে রাজধানী ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জে ২৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া মাদারীপুরে ১১, চট্টগ্রামে ২, কুমিল্লায় ১, গাইবান্ধায় ৫, চুয়াডাঙ্গায় ১, গাজীপুরে ১, জামালপুরে ৩, শরীয়তপুরে ১, কক্সবাজারে ১, নরসিংদীতে ১, মৌলভীবাজারে ১, সিলেটে ১, রংপুরে ১ এবং ঢাকার বাইরে চার উপজেলায় ৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, যোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

১৫ জেলায় করোনা রোগী শনাক্ত, সর্বোচ্চ ঢাকায় ৬৪ জন

আপডেট সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০