ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

তাবলিগে আসা ব্যক্তির করোনা শনাক্ত, সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্তের ঘটনায় পৌর এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার রাত ১২টায় লকডাউন ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গাইর পৌর এলাকায় তাবলিগ জামাতে আসেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ওই ব্যক্তি। গত ২৪ মার্চ থেকে ১৩ সদস্যের তাবলিগ জামাতের একটি দল ওই এলাকায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে ওই ব্যক্তির জ্বর–সর্দির মতো উপসর্গ দেখা দেয়। তিনি তাঁর এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করেন। তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাঁকে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হয়।

এদিকে ওই ব্যক্তির সঙ্গে থাকা তবলিগ জামাতের ১২ সদস্য, সংস্পর্শে আসা স্থানীয় ৬ জন ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, গতকাল রাত ১২টার দিকে একজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়। তখন সিঙ্গাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের কারণে কোনো পরিবারের যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমস্যা না হয়, প্রশাসন তা দেখবে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ পৌর এলাকায় মাইকিং করছে। কেউ লকডাউন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

তাবলিগে আসা ব্যক্তির করোনা শনাক্ত, সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন

আপডেট সময় ০৩:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০