ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনাভাইরাসে মৃত্যু: চীনের প্রকাশ করা সংখ্যা নিয়ে ট্রাম্পের সন্দেহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনে করোনা ভাইারাসে আক্রান্ত ও মৃতের সরকারি সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সমেল্লনে ট্রাম্প বলেন, চীনের পরিসংখ্যানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমার মনে হয় কম করে দেখানো হয়েছে।

মার্কিন আইন প্রণেতা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পক্ষ থেকে বেইজিংয়ের বিরুদ্ধে এই প্রাদুর্ভাবের প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

রয়টার্সের খবরে বলা হয়, একই ব্রিফিংয়ে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, চীনের দেওয়া আক্রান্ত ও মৃতের হিসাব ঠিক কিনা, তা জানার কোনো উপায় নেই।

ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রে এখন কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক বেশি।

বুধবার পর্যন্ত বিশ্বের ৯ লাখেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রই এখন সবার উপরে। দেশটিতে দুই লাখের বেশি মানুষের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে, মৃতের সংখ্যাও ৫ হাজার পেরিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

করোনাভাইরাসে মৃত্যু: চীনের প্রকাশ করা সংখ্যা নিয়ে ট্রাম্পের সন্দেহ

আপডেট সময় ১০:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০