ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈসাবিসহ পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে বুধবার (১ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনসমাগম করে নববর্ষ উদযাপন না করার নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, নববর্ষের অনুষ্ঠান আপনারা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন। সেখানে সবাই যত খুশি উৎসব করুন। জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে বন্ধ রাখতে হবে।

এর পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশে গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

করোনা ভাইরাসে রোধে গত ২৬ মার্চ হতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এই ছুটি আগামী ১১ এপ্রিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

বৈসাবিসহ পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

আপডেট সময় ০১:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০