ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

ঢাবির টিএসসিতে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সংরক্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ ছবি সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টিএসসি আগমনের এ ছবিটি টিএসসির উপদেষ্টার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। ইতিহাসের ধারাবাহিকতা বজায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর শুভ পদার্পণ স্মরণ করার জন্য ছবিটি সংরক্ষণ করা হয়েছে বলে জানান টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ বিষয়ে অধ্যাপক সৌমিত্র জানান, ১৯৭২ সালের পর একাধিক বার টিএসসিতে কর্মসূচি দিয়ে বা না-দিয়ে বঙ্গবন্ধু টিএসসিতে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিন্তু তার দিনক্ষণ ইতিহাসে লিপিবদ্ধ নেই। পরিতাপের বিষয়, বঙ্গবন্ধু টিএসসিতে আসার কোনো স্মৃতিময় ফটো টিএসসির কোথাও দেশনায়ক হিসেবে তার প্রথম আগমনের (১৯৭২) পর এই ৪৭ বছরে রক্ষিত ছিল না।

যদিও এমন স্মৃতিময় ফটো রক্ষা অতি গর্বের বটে। বঙ্গবন্ধু টিএসসিতে ১৯৭৩ সালে এসেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পরমবন্ধু ফরাসি লেখক-দার্শনিক এবং দ্য গল সরকারের মন্ত্রী ‘আঁদ্রে মার্লো’র সংবর্ধনা অনুষ্ঠানে।

১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এলে তাকে টিএসসিতে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়। এ সময় বঙ্গবন্ধু টিএসসিতে আসেন।

অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে টিএসসি প্রাঙ্গণে হেঁটে অগ্রসরমাণ বঙ্গবন্ধু, পাশে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল মতিন চৌধুরী, ছাত্রনেতাদের একটি ফটো পাওয়া যায়। সেটিই সংরক্ষণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

ঢাবির টিএসসিতে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি সংরক্ষণ

আপডেট সময় ০৯:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯