ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বে আমিই একমাত্র প্লেয়ার যে…

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শঙ্কা ছিল সাকিব আল হাসানের খেলা নিয়ে। অবশেষে জাতীয় দলের কোচ স্টিভ রোডসের পরামর্শে খেলেন সাকিব। তার নেতৃত্বে ঘরের মাঠে ক্যারিবীয়দের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে জয় লাভ করা বাংলাদেশ, ঢাকা টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১৮৪ রানে পরাজিত করে। চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও তিন দিনে জয় পায় টাইগাররা। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সস্মেলনে আসেন সাকিব।

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে, প্রথম টেস্টটা আমি খেলতে চাই নি। একমাত্র কোচের কারণেই খেলাটা হয়েছে। আমি কখনই খেলতাম না। আমাকে যতবার বলা হয়েছে, আমি বলেছি আমি পারব না। আমার শরীরের অবস্থা ওই রকম ছিল না। যে কারণ আমার ঐ বিশ্বাসই ছিল না। কিন্তু কোচ বলেছে যে, তুমি ম্যাচ খেলেই ফিট হতে পারবে। আমার মনে হয় বিশ্বে আমিই একমাত্র প্লেয়ার যে, ম্যাচ খেলে ফিট হই।’

সাকিব আরও বলেন, আমি যে ছোট ছোট কন্ট্রিবিউশন করতে পেরেছি, স্পেশালি নতুন বলে ব্রেক থ্রু গুলো আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই সবাই ভালো বোলিং করেছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। সেই চোট নিয়েই দলের স্বার্থে এশিয়া কাপ খেলতে দুবাই গিয়ে বড় বিপদে পড়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। হাতে সংক্রমণ হওয়ায় এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে আসেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিশ্বে আমিই একমাত্র প্লেয়ার যে…

আপডেট সময় ০৭:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮