ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিপিএলে কুমিল্লায় খেলতে মুখিয়ে আছেন স্মিথ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সব কিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফ্রাঞ্চাইজি লিগের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের।

স্মিথের খেলার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও আপ করেছে। সেখানে ক্যাপশনে লেখা, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে শিরোপার লড়াইয়ে যোগ দিলেন নতুন ভিক্টোরিয়ান, সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং বিশ্ব কাঁপানো ব্যাটসম্যান স্টিভ স্মিথ। প্রথমবারের মতো বিপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কুমিল্লার সমর্থকদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্মিথ।’

চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে যান এই অস্ট্রেলিয়ান অধিনায়ক। যে কারণে স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছর মার্চে শেষ হবে তাদের নিষেধাজ্ঞা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিপিএলে কুমিল্লায় খেলতে মুখিয়ে আছেন স্মিথ

আপডেট সময় ০৮:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮