ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেস্টে ব্যাটিং করা কঠিন: মিঠুন

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি মাসেই ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মোহাম্মদ মিঠুনের। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিঠুন টেস্ট খেলেছেন মাত্র দুটি। এই দুই টেস্টের অভিজ্ঞতায় মিঠুনের উপলব্ধি টেস্টে অনেক কঠিন।

সোমবার মিরপুরে মিঠুন বলেন, কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। অবশ্যই যেটা আশা করেছিলাম সেটা তো পুরণ হয়নি। সামনে আরেকটা টেস্ট আছে। সুযোগ হলে ওইখানে ভালো করার চেষ্টা করবো।

সীমিত ওভারের ক্রিকেট আর টেস্ট ফরম্যাটের ক্রিকেটের পার্থক্য নিয়ে মিঠুন বলেন, এখানে পার্থক্য হচ্ছে, বোলারগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন। তাছাড়া যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে অবশ্যই ব্যাটিংটা কঠিন। এটা সত্য যে আমরা ব্যাটিং সহায়ক উইকেটে খেলছি না। ঘরোয়া লীগে আমাদের উইকেট যেমন ফ্ল্যাট থাকে, অনেক লুজ বল বেশি পাওয়া যায়, এখানে বোলাররাও ভালো, কন্ডিশনও অনেক টাফ। সবকিছু মিলিয়ে অবশ্যই ব্যাটিং করাটা কঠিন।

জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রতিপক্ষ উইন্ডিজ নিয়ে বলেন, টিম হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ভালো। ওদের বিপক্ষে ভালো খেলতে হলে আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। আর টস গুরুত্বপূর্ণ বিষয়। টস জিতলে আগে ব্যাট করলে হয়তো একটা অ্যাডভান্টেজ থাকবে।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিঠুন বলেন, আমি একটা ভালো জায়গায় ব্যাটিং করছি। জায়গাটা পাকা করতে হলে অবশ্যই পারফর্মেন্স দিয়ে পাকা করতে হবে। আমি চেষ্টা করছি ডে বাই ডে ইমপ্রুভ করার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

টেস্টে ব্যাটিং করা কঠিন: মিঠুন

আপডেট সময় ১২:৫২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮