ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করতে পারে সেজন্য সরকার দেশব্যাপী বিশেষ নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ঈদের প্রাক্কালে মহাসড়কগুলোতে যানজট এড়াতে ২৮ আগস্ট থেকে কয়েক ধাপে শ্রমিকদের ঈদের ছুটি দেয়ার জন্য কারখানা মালিকদের পাশাপাশি বিজিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআই নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

কামাল বলেন, ‘আমরা তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে কারখানা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। শ্রমিকরা যাতে করে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ঈদের আগেই তাদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য আমরা মালিকদের অনুরোধ করেছি।’

এ সময় পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত আইজিপি ড. জাভেদ পাটোয়ারি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক বেনজির আহমেদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭