ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে গোপাল চন্দ্র সেন (৬০) নামে এক বৃদ্ধ গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানার পুলেরপাড় সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপাল চন্দ্র সেন ওই গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে পরিবারে কলহ চলছিল। এতে ক্ষোভ ও দুঃখে ভোরে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন গোপাল।

ফুলবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮